শিরোনাম
আবদুল্লাহ মজুমদার : | ০৭:৫৪ পিএম, ২০২৬-০৫-০৯
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির, প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও বরেণ্য শিক্ষাবিদ মাওলানা সরওয়ার কামাল আজিজীর জানাজার নামাজ আজ দুপুরে তাঁর প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান জামিয়াতুল আনওয়ার হেমায়তুল ইসলাম মাদ্রাসা প্রাঙ্গণে গভীর শোক ও শ্রদ্ধার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রামের লোহাগাড়ায় অনুষ্ঠিত এ জানাজায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আলেম-ওলামা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মানুষের ঢল নামে। আয়োজকদের ভাষ্যমতে, প্রায় লক্ষাধিক মানুষের উপস্থিতিতে পুরো মাদ্রাসা প্রাঙ্গণ ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
জানাজায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য শামসুল ইসলাম, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন, বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক আমাদের চট্টগ্রাম সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, সাংবাদিক আবদুল্লাহ মজুমদারসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা।
জানাজা শেষে উপস্থিত মুসল্লিরা মরহুমের বর্ণাঢ্য দ্বীনি জীবন, ইসলামি শিক্ষা বিস্তার এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। ব্যক্তিজীবনে তিনি ছিলেন সদালাপী, সজ্জন ও অত্যন্ত বিনয়ী একজন মানুষ। তাঁর আন্তরিকতা ও মানবিক আচরণে তিনি সকল শ্রেণি-পেশার মানুষের কাছে ছিলেন শ্রদ্ধা ও ভালোবাসার পাত্র। অনেকেই আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “একজন প্রজ্ঞাবান আলেম ও অভিভাবককে হারালো দেশ।”
উল্লেখ্য, শুক্রবার নিজ বাসভবনে ইন্তেকাল করেন মাওলানা সরওয়ার কামাল আজিজী। তিনি দীর্ঘদিন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর মৃত্যুতে দেশজুড়ে ধর্মীয় ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited